বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৭
৩৬৮
ভারতের বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে আকস্মিক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৈরী আবহাওয়ার মধ্যে প্রবল বৃস্টি উপেক্ষা ভোলা সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। তারা যুগীর ঘোল, উকিলপাড়া, বাংলাস্কুল মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে। এসময় তারা ভারতের সামরাজ্যবাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।
সমাবেশে বক্তারা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ৮টি জেলার লাখ লাখ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে ফেলার জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দেন। তারা উল্লেখ করেন, ভারত পূর্ব সর্তকতা ছাড়াই তিস্তা ব্যারেজসহ বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যার সৃষ্টি করেছে। এটাকে ভারতের সৃষ্ট মনুষ্য দুর্যোগ হিসোবে আখ্যা দেন তারা। শুস্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রয়োজন তখন পানি না দিয়ে বর্ষায় পানি ছেড়ে ঘর বাড়ি তলিয়ে দেয়াকে সামরাজ্যবাদ হিসাবে দেখছেন তারা। ভারতের সাথে চলমান পানি চুক্তিকে অসম উল্লেখ করে জাতীসংঘের মাধ্যমে এর দ্রæত সমাধানের দাবি আন্দোলণকারীদের। ভারতের এমন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণের সমন্বয়ক রাহিম ইসলাম, আকবর হোসেন, বিজয়, তাহিয়াদ, বাবর জিদান, এ্যানি, সাকিব আহমেদ, মাহবুব আলম,সানজিদা, শিরিনা, রফিকুল ইসলাম প্রমৃখ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত