অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের: খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩০৪

সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

খসরু বলেন, সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তারা জানতে চেয়েছেন, নতুন প্রেক্ষাপটে ও রোডম্যাপে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে। ভবিষ্যৎ নিয়ে বিএনপির চিন্তাভাবনা কী সে বিষয়ে আলোচনা হয়েছে।

‘বাংলাদেশের সব প্রতিষ্ঠান কাঠামো ভেঙে পড়েছে এ বিষয়ে আমরা কি করতে পারি তারা কী করতে পারেন মতামত দেওয়া নেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ট্র্যাকে এনে কীভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।’

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছেন, সরকার আগের অবস্থানেই আছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে।

অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে আলোচনা করেন। জানতে চান। আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। একটি সময় নিয়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে। বাংলাদশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। বর্তমান সরকার একটি যৌক্তিক সময়ের মধ্যে তা করবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বা অন্য কারো সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...