বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৪ রাত ০৯:৩৪
২৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হয়েছে। এ সময় ওই ট্রলারে পিতার সাথে থাকা তারই ছেলে শাহিন (১২) নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে বশির মাঝি সাংবাদিকদের জানান, নিহত সালাউদ্দিন তাঁর ছেলে শাহিন ও লিটন নামে একজেলে সহ ভোলার সোমবার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মধ্য মেঘনায় নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বিকেল ৫টার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই সময় নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে লাফিয়ে পড়ে য্য়া। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। তিনি আরো জানান,পরে এ অবস্থায় নৌকায় থাকা জেলে লিটন নিহত সালাউদ্দিনের লাশ সহ নৌকা বেয়ে তীরে নিয়ে আসে। তখন তীরে থাকা স্থানীয়রা লাশটি নৌকা থেকে নামিয়ে নিহতের স্বজনের কাছে পৌঁছে দেয়। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান,ধনিয়া ইউনিয়নে বজ্রপাতে ১ জেলের মৃত্যুর খবর আমরা পেয়েছি। পাশাপাশি নিহতের ছেলে শাহিন এখনো নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক