অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে পিতার মৃত্যু, ছেলে নিখোঁজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৪ রাত ০৯:৩৪

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হয়েছে। এ সময় ওই ট্রলারে পিতার সাথে থাকা তারই ছেলে শাহিন (১২) নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়েছে। সোমবার  বিকাল ৫টার দিকে  ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে বশির মাঝি সাংবাদিকদের জানান, নিহত সালাউদ্দিন তাঁর ছেলে শাহিন ও লিটন নামে একজেলে সহ ভোলার সোমবার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মধ্য মেঘনায় নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বিকেল ৫টার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই সময় নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে লাফিয়ে পড়ে য্য়া। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। তিনি আরো জানান,পরে এ অবস্থায় নৌকায় থাকা জেলে লিটন  নিহত সালাউদ্দিনের লাশ সহ নৌকা বেয়ে তীরে নিয়ে আসে। তখন তীরে থাকা স্থানীয়রা লাশটি নৌকা থেকে নামিয়ে নিহতের স্বজনের কাছে পৌঁছে দেয়। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের  জানান,ধনিয়া ইউনিয়নে বজ্রপাতে ১ জেলের মৃত্যুর খবর আমরা পেয়েছি।  পাশাপাশি  নিহতের ছেলে শাহিন এখনো নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...