অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল ও আলোচনা সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৫৯৩

চরফ্যাশন প্রতিনিধি: গণ অধিকার পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার আনন্দ মিছিল ও কার্যালয়  উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। রবিবার (১৮  আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন থানারোডে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। উপজেলা শাখার আহবায়ক এম,টি,আই মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব সোহেল রানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের ভোলা জেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি গাজী মো. এমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা উপজেলা শাখার সদস্য সচিব মো. সোহেল সিকদার। এসময় প্রধান অতিথি আবু তৈয়ব বলেন, দেশ ও জনগণের স্বার্থে সকল নেতৃবৃন্দকে সাধারণ মানুষের পাশে থেকে নুরুল হক নুরের নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। একই সাথে ধর্মীয় উস্কানি থেকে দূরে থেকে মানবতার সেবায় নিজেদের আত্মত্যাগ করার আহবান জানান। পরে আনন্দ মিছিল নিয়ে পৌর সদর প্রদক্ষিণ করে কার্যলয়ে এসে শেষ হয়।