অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩


গণহত্যার বিচার ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবীতে ভোলায় মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ০৯:৪৬

remove_red_eye

২৭৮

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সা¤প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসম বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, ফেনী জয়নাল হাজারী কলেজের গনিত প্রভাষক এবং জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার এর আইনজীবী এ্যাড. আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদরাসা ভোলার পরিচালক আলহাজ্ব মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম মানববন্ধনে সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দ।

এসময় বক্তরা বলেন, দেশে বর্তমানে আদর্শিক মূল্যবোধ বিবর্জিত, ভিনদেশী তথা পাশ্চাত্যের প্রচলিত শিক্ষা ও সংস্কৃতির অনুকরণে শিক্ষা কারিকুলাম “জাতীয় শিক্ষাক্রম-২০২১” প্রচলিত আছে। তা সম্পূর্নই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বোধ-বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, আর্থ-সামাজিক পরিবেশ ও অবকাঠামোগত ব্যবস্থাপনা পরিপন্থী। এই  কারিকুলামে ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার সংকোচনসহ নানারুপ অসংগতিপূর্ণ বিতর্কিত মতবাদ (যেমন- ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট, ডারউইনের বিবর্তনবাদ তথা 'মানুষ বানরের থেকে সৃষ্টি’ (নাউজুবিল্লাহ), ৯ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১১০ পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিয়েকে অন্ধকার যুগের প্রথা হিসেবে বলা সহ অংসখ্য ইসলামী শরীয়াহ পরিপন্থী বিষয়) অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এতে পরীক্ষা ব্যবস্থা বাতিল করে আমাদের সন্তান ও কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেটধারী নিরেট মূর্খ জাতি হিসেবে গড়ার জন্য একটি স্বার্থান্ধ জ্ঞানপাপী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে।

সম্প্রতি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪” এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আমরা “জাতীয় শিক্ষা ফোরাম” জাতীয় চেতনা ও দায়িত্ববোধ থেকে “গণহত্যার বিচার”, “বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল”, “শিক্ষাব্যবস্থা জাতিয়করণ এবং “শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার” দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “মানববন্ধন” কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন শেষে  বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে দাবি মানার আহবান জানান। 

এসময় বক্তারা আরও বলেন, সম্প্রতি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪” এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।

 





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...