চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৫১
৯৮৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নে নারী ঘটিত অপপ্রচারের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাদরাসা সুপারসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাদ্রাজ ২নং ওয়ার্ডের বাসিন্দা পূর্ব এওয়াজপুর মজিদিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মো. সফিউদ্দিন (৫০) ১নং ওয়ার্ডের বাসিন্দা ওয়াজ উদ্দিনের ছেলে মো. সবুজ (৩২) ওায়াজ উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও মো. ইমরান (২৮)। আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এ বিষয়ে আহত মাদরাসা সুপার এ প্রতিবেদককে বলেন গতকাল (৮মে) শুক্রবার জুমার নামাজের পরে একই এলাকার সোহেল, ইয়াসিন,বাকের,খোকন,সৈকত,রাকিবসহ আরও ১০ থেকে ১৫ জন মিলে আমার বিরুদ্ধে সামাজিক মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালায়। আমি অপপ্রচারের বিরুদ্ধে ডাক দেওয়ায় তারা আমাকে লাঠিসোটা ও দেশিও অস্ত্র দিয়ে এলোপাথারি মারধরসহ কুপিয়ে আহত করে এসময় আমার ভাইয়ের স্ত্রী এবং ভাতিজারা আমাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও মারধর করে হাত,পা ও মাথা ফাটিয়ে দেয়। এ অভিযোগে কালু মাঝির ছেলে সোহেল জানান, কিছুদিন পূর্বে এওয়াজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিন্দা ঠিকাদার জসিম আমাকে মুঠো ফোনে জানান, মাওলানা সফিউদ্দিন এওয়াজপুর মাদরাসা এলাকায় নারী ঘটিত অনৈতিক কর্মকান্ডে ধরা খেয়ে ৫হাজার টাকা জরিমানা দিয়েছে। আমি সে বিষয়টি তার ভাতিজা মনিরের সাথে শেয়ার করি। এ বিষয়ে তার সাথে আমার বাকবিতন্ডা হয়। অপপ্রচারের বিষয়ে ঠিকাদার জসিমের মুঠো ফোনে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। এঘটনায় চরফ্যাশন সদর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত