বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৯
৩৪৪
কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ পুরো ভারত। কলকাতায় কর্মরত নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। গত শুক্রবার (৯ আগষ্ট) আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় ওই চিকিৎসকের মরদেহ।
এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় চলে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হয়েছেন বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রী থেকে কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন টলিউডের অপর্না সেন, জিৎ, সোহিনী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, অরজিৎ সিংসহ আরও অনেকেই।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ বলেন, আমার মাথায় একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে, সত্যিই কি আমরা স্বাধীন পেয়েছি? আজও কেন মেয়েদের টার্গেট করা হচ্ছে? আজও কেন এ ধরনের ঘৃণ্য অপরাধ হচ্ছে? সমাজ হিসেবে এই অপরাধের বিরুদ্ধে আমাদের সত্যিকারের অবস্থান আসলে কোথায়? আমি ভাবতেও পারি না সেই মেয়েটি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আমি অনুভব করতে পারছি তার পরিবারের অসহনীয় যন্ত্রণার কথা। কোনো শব্দই তার মৃত্যু এবং যন্ত্রণার সামনে খাপ খায় না। আমি বাকরুদ্ধ।
তিনি আরও বলেণ, নারী নিরাপত্তা নতুন ভারতের প্রথম শপথ হওয়া উচিত। সব সচিবদের আমি অনুরোধ করবো, আপনারা ন্যায়ের পথে হাঁটুন। আপনারা মেয়েটিকে বিচার দিন। আর বাড়িতে বসে থাকার দিন নেই। এখন সকলে এক হোন।
এই ঘটনায় দ্রুত বিচার চেয়ে দুই বাংলার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় বলেন, আমার শহর কুণ্ঠিত বড়। ক্ষমা কর তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে।
প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, ধর্ষণ এবং খুন। আর এটাকে আত্মহত্যা বলে মুর্খামি করা হচ্ছে? যে বা যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের সবাইকে বরখাস্ত করার দাবী জানাই। এটা অত্যন্ত নারকীয় ঘটনা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। নিহত পরিবার যেন বিচার পায়।
জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং বলেন, ফেসবুক, টুইটার করে কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আসুন সবাই মিলে প্রতিবাদ জানাই।
টলিউডের পাশাপাশি বলিউডের তারকারাও আরজি করের এই ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন। আলিয়া ভাট থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, মালাইকা অরোরা, বিজয় বর্মা, রিচা চাড্ডা, পরিনীতি চোপড়া এবং সোনাক্ষী সিনহাসহ বলিউডের তারকারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত