অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩


ভোলায় টানা দুই দিন বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৩৬১

এইচ আর সুমন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে টানা দুই দিন  ভোলায় অবস্থান কর্মসূচি ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল  করেছে জেলা বিএনপির ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব ও কালীনাথ রায়ের বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির কয়েক হাজার নেতাকর্মীরা এ কর্মসূচী পালনের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে জড়ো হয়।  পরে সেখানে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেয়। এওছাড়াও বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলা স্কুল মোড়, যুলীরঘোল মোড়,বাসস্ট্যান্ড কালীনাথ রায়ের বাজার মোড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা বিএনপি’র আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহŸায়ক হারুন অর রশিদ ট্রæম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্ল্,  হুমায়ুন কবির সোপান, -  এনামুল হক, যুগ্ম আহŸায়ক কবির হোসেন, বশির হাওলাদার,ভোলা জেলা বিএনপির  সদস্য ইয়ারুল আলম লিটন , ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আঃরব আকন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম,জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম , সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ,সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিমউদ্দীন ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করেছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাÐে জড়িত থাকায় শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া–মহল্লায় বিরাজমান, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।  নেতাকর্মীরা আরো বলছেন,  ভোলায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছে বিএনপি।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারন শিক্ষার্থীদেরকেও  বিক্ষোভ মিছিল  করতে দেখা গেছে।পরে সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশ ফোয়ারা চত্বরে এসে শেষ হয়।





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...