অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলার ১০ থানায় পুলিশের টহল ডিউটিসহ সার্বিক কার্যক্রম শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৩৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  জেলার ১০ টি থানা এলাকায় পুলিশের টহল ডিউটিসহ আইনশৃ্খংলা রক্ষায় সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ভোলায় পুলিশ ডিউটিতে ফিরে আসায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে থানা গুলোতে।
আজ সোমবার সকাল থেকে জেলার ১০টি থানা ও ১০ টি তদন্ত কেন্দ্রে পুলিশের তৎপড়তা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত কয়েক দিন পুলিশ শুধু থানা অভ্যন্তরে সিমীত পরিসরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতো। থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্থি ফিরে এসেছে জনজীবনে। ৬ দিন পর ভোলায় পুলিশের সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যোমে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় তাদের পাশাপাশি ছাত্রদের ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এদিকে ভোলা সদর মডেল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় পুলিশি সেবা নিতে সাধারন মানুষের ভীর লক্ষ্য করা গেছে। অন্যদিকে বিগত বেশ কিছুদিন পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে যে সকল সাধারন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের কাজ পরিচালনা করে এসেছে তাদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান।
ভোলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বলেন, জেলার ১০টি থানা ও ১০ টি তদন্ত কেন্দ্রে পুলিশের সেবা কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ ছিলোনা। আমাদের বাইরের কার্যক্রম পরিবর্তিত প্রেক্ষাপটে সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা সবাই একসাথে দেশ গড়ার কাজ করবো। তিনি আরো বলেন, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি এবং ছাত্র আন্দোলনের প্রতিনিনিধি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা সবাই আমাদের সহযোগিতার আশ^াস দিয়েছে। আমরা অতীতে যেমন সবাই এক সাথে কাজ করেছি, তেমনি বর্তমান সময় ও আগামী দিনে জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করবো।

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

আরও...