অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের টহল জোরদার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৫৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের টহল জোরদার করা হয়েছে। দেশে চলমান পরিস্থিতিতে ভোলার ধর্মীয় বিভিন্ন উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। একই সাথে যে কোনো অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ডের সাথে যোযোগ করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।  আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ডের একটি টিম ভোলা শহরে টহলের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন।

 কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর। বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপাসনালয়, থানায় দুষ্কৃতিকারি কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ভোলা জেলার ভেদুরিয়া এবং ইলিশায় লঞ্চঘাট ও ফেরিঘাট, ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান রয়েছে। কোস্ট গার্ডের এ কার্যক্রম দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও ভোলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ড কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৩৯৯৯, ০১৭৬৯-৪৪৩৩৩৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

এদিকে ভোলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য এবং তাদের সাথে পুলিশ ও র‌্যাব মাঠে কাজ করছেন। বর্তমানে ভোলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...