অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৪১

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাজার মনিটরিং করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের কিচেন মার্কেট ও কাঁচা বাজারে যান তারা। পরে তারা মেমো দেখে ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করে দেন।
ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষার্থী জানান, ব্যবসায়ীরা আগে সিন্ডিকেট করে গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার টাকা, ব্রয়লার, ১৮০-২০০ টাকা, সোনালী ৩৪০-৩৫০ টাকা , দেশি মুরগী ৬০০-৬৫০ টাকা বিক্রিসহ সব সবজি ও মুদি মালামাল বেশি দামে বিক্রি করতেন। আমরা বাজার মনিটরিং করে গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, ব্রয়লার ১৬০, সোনালী ২৫০ টাকা, দেশি মুরগী ৪০০ টাকাসহ সবজি ও কিছু মুদি মালামালের দাম নির্ধারণ করে দেই।
সাধারণ ক্রেতা মো. হারুন অর রশিদ জানান, শিক্ষার্থীদের হস্তক্ষেপে ভোলার বাজারের ব্যবসায়ীদের সিন্ডিকেট ও নৈরাজ্য ভেঙে যাওয়ায় আমরা সাধারণ ক্রেতারা খুব খুশি। এখন ভোলার বাজারে মাংস, মাছ, সবজি ও কিছু মুদি মালামালের দাম কমে যাওয়ায় আমরা ক্রেতারা সামর্থ্য অনুযায়ী বাজার করতে নিতে পারছি। আর বাজারে এমন স্বস্তি দেওয়ার আমরা শিক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই।

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...