মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মে ২০২০ সকাল ০৯:৪৫
১০০৯
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় করোনায় আক্রান্ত একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর প্রশাসনের শিথিলতার সুযোগে দ্বীপের প্রত্যেকটি হাট-বাজারে বেড়েই চলছে জনতার ভীড়। এই সমস্ত জনতা হাট-বাজারে এসে শাররীক দূরত্ব মেনে চলাতো দূরের কথা মাস্ক ব্যবহারও করছেনা। গত কয়েকদিন প্রশাসনের তদারকির অভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এছাড়াও ঢাকার বিভিন্ন করোনা হটস্পট এলাকা থেকে সড়ক পথে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট হয়ে নৌপথে এই দ্বীপে ফিরছে মানুষ। এর মধ্যে স্থানীয়রা খবর দিলে বুধবার রাতে মাঠ কর্মীদের মাধ্যমে ঢাকা ফেরত বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ। ঢাকা ফেরত ওই সমস্ত বাসিন্দারা হোম কোয়ারেন্টাইনে থাকছেনা বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
সরেজমিনে বৃহস্পতিবার সকালে হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, বাংলা বাজার, সিরাজ গঞ্জ, কোড়ালিয়া ঘুরে দেখা গেছে, দলবেঁধে হাট-বাজারে প্রবেশ করছে জনতা। কেউ জরুরী প্রয়োজন আবার কেউ বিনা প্রয়োজনে এসেছে বাজারে। তবে এদের মধ্যে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার দূরের কথা শাররীক দূরত্ব মানছেনা কেউ। একই অবস্থা রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, আনন্দ বাজার সঞ অন্যান্য বাজারে।
হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, করোনা আক্রান্ত একমাত্র যুবক সুস্থ হয়ে বাড়ি ফেরায় শীতলতা দেখাচ্ছে প্রশাসন। এতে হাট-বাজারে আসা জনতা শাররীক দূরত্বতো দূরের কথা মাস্ক ব্যাবহার না করার প্রবণতা বাড়ছে। যে কোন সময়ে করোনা হট স্পট হতে পারে মনপুরা।
মনপুরা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও সহকারি অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন জানান, প্রশাসনের নজরদারি অভাবে বাজারে আসা মানুষ জনের মধ্যে সচেতনা কমে যাওয়ায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানছেনা। এতে করে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, হাট-বাজারে আসা জনতাকে মাস্ক ও শাররীক দুরত্ব বজার রাখতে পুলিশে পক্ষে প্রতিনিয়ত সচেতনতা করা হচ্ছে। তারপরও জনতা না মানলে সামনে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, শাররীক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বাজারে আসতে হবে। কাল (শুক্রবার) থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত