অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিহতদের স্বরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জলন ও বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৪ রাত ১০:২৩

remove_red_eye

৩০২

মোঃ ইসমাইল ॥  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতদের স্বরণে ভোলায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে জড়ো হতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করেন । পরে তারা দাবী আদায়ের জন্য বিভিন্ন শ্লোগান দিতে থাকে ।শহীদ মিনারে অবস্থান কর্মসূচীর পর তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের কালীনাথ রায়ের বাজার হয়ে ভোলা সরকারি স্কুলের মাঠ সংলগ্ন ইলিশ ফোয়ারার কাছে এসে শেষ হয়। পরে সেখান তারা সংক্ষিপ্ত সমাবেশ করে রবিবারের অসহযোগ আন্দোলনে সকল দেশবাসীকে অংশগ্রহন করার আহবান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। এতে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। বিক্ষোভ চলাকালে শহর জুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সাথে কোনা প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকার এখন শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য ডাকেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়ছে তখন শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাই এখন আলোচনায় গেলে শহীদ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানী করা হবে। এখন আমাদের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকার এখন শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য ডাকেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়ছে তখন শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাই এখন আলোচনায় গেলে শহীদ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানী করা হবে। এখন আমাদের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...