বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা আগস্ট ২০২৪ রাত ০৮:০০
৭১৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ, দেশব্যাপী গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ভোলায় গণমিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বকুলতলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলণকারীরা। মিছিলকারীরা কালিনাথ বাজার হয়ে সদর রোড আসার পথে দরগাহ রোড, খলিফাপট্টি জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে তাদের সাথে যোগ দেয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ নেয়া মিছিলটি সদর রোড, কালিবাড়ির মোড় , নতুন বাজার এলাকা ঘুরে সকরারি স্কুল মাঠের ইলিশ ফোয়ারার চত্বরে এসে অবস্থান নেয়। সেখানে ঘন্টাব্যাপী অবস্থান কালে আন্দোলণকারীরা সরকার বিরোধী শ্লোগানের পাশাপাশি তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন। তাদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলণ অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলণকারীদের মিছিলের সামনে ও পিছনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে সদর রোডে টহল দিতে দেখা গেছে নৌবাহিনীর টহল টিমকে। এছাড়া শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলকায় পুলিশ মোতায়েন ছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী বাড়তি সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত