অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


বোরহানউদ্দিনের সহিংসতার ঘটনায় পুলিশের তদন্ত টিমের কাজ শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৯ রাত ১১:৫৫

remove_red_eye

১১১৭

হাসিব রহমান,বোরহানউদ্দিন থেকে ফিরে : ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের আপত্তিকর মেসেজ নিয়ে সহিংসতার ঘটনায় পুলিশ বিভাগের পক্ষ থেকে আরো একটি তদন্ত টিম কাজ শুরু করেছে। পুলিশ সদর দপ্তর গঠিত তদন্তটিমের প্রধান বরিশাল রেঞ্জের ডিআইজির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে স্বাক্ষগ্রহন শুরু করেন।
ভোলার বোরহানউদ্দিনের সংখ্যালঘু যুবক বিপ্লবের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে আপত্তিকর মেসেজকে কেন্দ্র করে সহিংস ঘটনায় পুলিশ বিভাগ থেকে গত ২৩ অক্টোবর ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত টিমে প্রধান করা হয় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। এছাড়াও ওই টিমের সদস্যরা হচ্ছেন, ঢাকার এস বি’ র এসপি হাসিবুল আলম, বরিশাল রেঞ্জ অফিসের এস পি হাবিবুর রহমান, বরিশাল পিবি আই এস পি মিজানুর রহমার, ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ। ৫ সদস্যের এই তদন্ত কমিটি আনুষ্ঠানিক ভাবে রবিবার দুপুর ১ টায় বোরহানউদ্দিন উপজেলায় গিয়ে সাক্ষ্যগ্রহন শুরু করেন। তারা ঘটনা স্থল ঈদগাহ মাঠের পাশেই বোরহানউদ্দিন পৌরসভার সম্মেলন কক্ষে সেই হামলা সংর্ঘষ,ভাংচুরের ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষগ্রহন করেন। এসময় ঘটনার দিন প্রতিবাদ সমাবেশে থাকা বাটামারার পীর হযরত মাওলানা মহিবুল্লাহ,বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান,ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্লাহ আনছারি, জয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গনি,মক্কি মসজিদের খািতব মাওলানা ফয়েজুল আলম, মাওলানা ফখরুদ্দিন রবিবার পুলিশের তদন্ত কমিটির কাছে স্বাক্ষ দিতে আসেন। তদন্ত কমিটির কাছে স্বাক্ষ দিয়ে বের হয়ে মাওলানা ফখরুদ্দিন জানান, তিনি ঘটনার সময় ঈদগাহ মাঠের মঞ্চে ছিলেন। কিছু লোক বাক বিতন্ডায় লিপ্ত হতে দেখেন। কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ মসজিদের দোতালার ঘরে অবস্থান। মাইকে বলা হয় মসজিদে যাতে কোন হামলা না হয়। পুলিশ জনগনের বন্ধু। তখন ইটের আঘাতে ১ জনকে রক্তাক্ত অবস্থা দেখতে পান। এর পর তিনি মঞ্চ থেকে সরে রাস্তায় চলে আসেন। এক পর্যায়ে লাঠি সোটা দিয়ে কিছু যুবক পুলিশের উপর হামলা করতে থাকে। তিনি মোবাইলে আয়োজকদের একজন মিজান কে মোবাইলে বলেন, মিটিং শেষ করার জন্য তিনি মাইকে বলার জন্য বলেন। তিনি বলেন,পরিস্থিতি বেগতি দেখলে পুলিশ পাল্টা পদক্ষেপ নেয় বলেও জানান।
এদিকে তদন্তের এক পর্যায়ে সাংবাদিকদের তদন্ত কমিটির প্রধান বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, যারা ঘটনা সর্ম্পকে জানেন এবং দেখেছেন তাদের সাথে কথা বলছি এবং তাদের জবানবন্ধি রের্কড করছি। আমাদের যে সময় বেধে দেয়া হয়েছে সেই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিব। এছাড়া ঘটনার ব্যাপারে বিস্তারিত কোন মন্তব্য করেননি। সন্ধ্যা ৭ টায় এ রির্পোট লেখা সময় পর্যন্ত তদন্ত কমিটির স্বাক্ষগ্রহন চলছিলো। সংশ্লিষ্ট সূত্র জানান,তদন্ত কমিটি বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী, আলেম সমাজ,আয়োজক,সংখ্যালঘু প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক এরশাদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কথা শুনেন এবং স্বাক্ষ গ্রহন করেন।





ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...