অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩১২

           পরিবারের দাবী হত্যা 
 
ইসরাফিল নাঈম শশীভূষণ : ভোলার চরফ্যাশনে শান্তা (২০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৃহবধূর স্বামীর বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শশীভূষণ থানা পুলিশ নিহত নববধূর লাশ উদ্ধার করে শুক্রবার (২৬ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন।
 
নিহত গৃহবধূ ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আল-আমিনের স্ত্রী ও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক বাগার মেয়ে।  
 
নিহতের মা রানু বেগম জানান, গত ৪ মাস আগে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে আল-আমিনের সাথে মেয়ে শান্তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের স্বামী ও শশুর নানান অজুহাতে ধার হিসেবে মেয়ের বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়। বিয়ের চার মাস পর মেয়ের বাবা টাকা ফেরত চাইলে মেয়ের স্বামী আল-আমিন ও শশুর তরিকুল ইসলাম মেয়ের উপর মানুষিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। নির্যাতনের বিষয়টি মেয়ে তার পরিবারকে একাধিক ভাবে মুঠোফোনে জানিয়েন বলে জানান মেয়ের মা।
 
তিনি আরও জানান, ঘটনারদিন বৃহস্পতিবার (২৫ জুলাই) মেয়ের স্বামী আল-আমিন একটি এনজিও থেকে ৫০ হাজার টাকার লোন উত্তলোন করেন। এসময় মেয়ে ওই লোন নেয়া টাকা থেকে তার বাবার পাওনা টাকা পরিশোধ করতে বলেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাধ শুরু হয়। টাকা নিয়ে বিরোধের জের ধরে মেয়ে শান্তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে মেয়ে আত্মহত্যা করেছে বলে মেয়ের শশুর বাড়ির সদস্যরা তাদেরকে খবর দেন। পরে মেয়ের পরিবার স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধা করে থানায় নিয়ে যায়। মেয়েকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বালে দাবী করেন মেয়ের মা রানু বেগম।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মু. এনামূল হক জানান, এবিষয়ে গৃহবধূর পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে গৃহবধুর মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...