অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রতিবেশির সাথে জমি নিয়ে বিরোধের একদিন পরই হার্ট এ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

২৭৮

লালমোহন প্রতিনিধি : একদিনে আগে প্রতিবেশির সাথে জমি নিয়ে মারামারি। পরদিন রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন বৃদ্ধ আবদুল আলী। যিনি জীবদ্দশায় এলাকায় কারো মৃত্যু হলে কবর খুড়তেন, আজ তার খবর খুড়েছে প্রতিবেশিরা।
লালমোহন চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড হরিগঞ্জ এলাকার হিম্মত আলী বাড়ির আব্দুল আলী মঙ্গলবার রাতে মারা যান। নিজ বাড়িতে বুকে ব্যথা উঠলে মঙ্গলবার রাত দেড়টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ ঘন্টা পরই রাত পোনে ৩টায় মারা যান তিনি।
আব্দুল আলীর জামাতা ছানাউল্লা জানান, গত সোমবার জমি নিয়ে তার শ্বশুরের সাথে পার্শ্ববর্তী ইলিয়াছ এর ঝগরা হয়। সেসময় ইলিয়াস তার বুকে কিল ঘুষি দিয়েছিল। একই কথা জানালেন আব্দুল আলীর মেয়ে ঝর্নাও। তিনি জানান, ইলিয়াস তার বাবার বুকে ৫টি ঘুষি দিয়েছিল। তবে আব্দুল আলীর ছেলে শাহাবুদ্দিন বলছেন তার বাবার মৃত্যু হয়েছে হার্ট এ্যাটাক্টে। একদিন আগে আরেক ভাই ভুট্টোর সামনে তার বাবার সাথে ইলিয়াসের মারামারি হয়েছে বলে স্বীকার করেন। ভাই বলেছে বাবাকে ইলিয়াস মারেনি।
এদিকে ইলিয়াস জানান, আব্দুল আলী তার চাচা হয়। চাচাকে তিনি কোন আঘাতই করেননি। সোমবার তিনি জমিতে গরুর খামার করতে গেলে চাচা আব্দুল আলী বাধা দেন। থানা থেকে পুলিশও নেন। পরে জমি মাপার তারিখ হয়। এই পর্যন্তই।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব-উল- আলম জানান, আব্দুল আলীর পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবুও ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। হাসপাতাল থেকে হার্ট অ্যাটাক্টে মৃত্যুর কারণ বলা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...