বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৪ রাত ১০:০০
৩০৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকের। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলের দিকে ভোলা শহরের আলীয়া মাদরাসা সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নিভাতে গিয়ে গুদারে মালিক মাওলানা মো. জাহাঙ্গীর ও তাঁর ছেলে মো. নান্নুসহ চারজন আহত হয়েছে। তাদেরকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. মাসুদ জানান, বিকেল ৫টায় শহরের চরনোয়াবাদ এলাকার আলীয়া মাদরাসা সড়কের ব্যবসায়ী মাওলানা মো. জাহাঙ্গীরের তুলার গুদামের ভিতরে বৈদু্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন টিনের গুদাম ঘরের চারদিকে দিয়ে বাইরে বেড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই টিনের গুদামের ভিতরে থাকা তুলা পুড়ে ছাই হয়ে গেছে।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত