লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৪ রাত ০৯:৪৫
৩৪৫
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে মাইমুনা নামে ১৫ বছরের এক কিশোরী। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত মাইমুনা উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ফয়েজউল্যাহর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় কিশোরী মাইমুনাকে রাগারাগি করেছিলেন তার বাবা-মা; এমনটাই দাবি করেছেন ওই কিশোরীর স্বজনরা। তবে অন্যভাবে আমরা জানতে পেরেছি প্রেম ঘটিত কারণে মাইমুনার বাবা-মা তাকে রাগারাগি করেছেন। যার জন্যই মঙ্গলবার সকালে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মাইমুনা আত্মহত্যার চেষ্টা করে। গ্যাস ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পর মাইমুনাকে বমি করতে দেখে তার মাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় কিশোরী মাইমুনা। তবে কী কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত