অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা নজরুল গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০১৯ রাত ০১:১১

remove_red_eye

৯৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুর্গম এলাকা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৫ যুবক মিলে এক গৃহবধূ (২৫) কে পালাক্রমে ধর্ষনের ঘটনার ১ দিন পর অবশেষে ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলকে গ্রেফতার করেছে। রবিবার রাত সোয়া ১২ টার দিকে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন নজরুলকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন। এদিকে অপর ৫ আসামী এখনো পলাতক রয়েছে। তবে একটি স্প্রীডবোট জব্দ করেছে। এছাড়া পুলিশ হেফাজতে ওই গৃহবধুকে রাত ৮ টার দিকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে ও ধর্ষিত ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, চরফ্যাসনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে আড়াই বছরের শিশু নিয়ে মনপুরায় শ্বশুর বাড়িতে আসছিল। বেলা ১২ টার সময় এসে দেখেন চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট এসে দেখেন মনপুরার জনতা বাজারের উদ্দেশ্যে আগেই লঞ্চ ছেড়ে গেছে। এসময় ঘাটে একটি স্প্রীড বোট দেখেন। তখন ওই নারী ১০০ টাকা ভাড়া দিতে রাজী হয়ে স্প্রীডবোটে ওঠেন। তখন ওই স্পীডবোটে আরোও ২ জন যাত্রী উঠে। পথিমধ্যে জনতার খালের পাড় থেকে আরো ২ জন যাত্রী উঠে। এদিকে গন্তব্যে না গিয়ে চরপিয়াল নিয়ে যায়। এ সময় চরে নিয়ে  ওই ৪ জন জোরপূর্বক ওই নারীকে ৪ বার ধর্ষন করে বলে অভিযোগ করা হয়।
এদিকে জনতা বাজার থেকে স্পীডবোটের মালিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল চরপিয়াল গিয়ে ওই ৪ ধর্ষককে মারধর করে । এক পর্যায়ে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা রেখে তাদের ছেড়ে দেয়। এর পর অসহায় ওই গৃহবধুকে নজরুল জঙ্গলে নিয়ে ৫ম বার ধর্ষণ করে এক হাজার টাকা দেয়। এমনকি নাম না প্রকাশ করতে ধারন করা ভিডিও ফেইসবুকে দিবে বলে হুমকি দেয় নজরুল।  পরে  ইউপি চেয়ারম‌্যান ওলিউল্লাহর সহায়তায় উদ্ধার হয় এবং  ৬ জনকে আসামী করব্শিনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মোঃ রাসেদ পালোয়ান ( ২৫), শাহীন খান (২২), কিরন (২৬) ও স্পীডবোটের ড্রাইভার রিয়াজ। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডে।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ৬ জনকে আসামী করে শনিবার রাত ১২ টার দিকে ধর্ষিতাবাদী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। তারা দিন ভর আসামী গ্রেফতারে চেষ্টা চালান। রবিবার রাত ১২ দিকে ধর্ষন মামলার অন্যতম আসামী নজরুলকে গ্রেফতার করা হয়। নজরুল হাতিয়া পালিয়ে ছিলো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...