লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:৪৭
৩১০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম নামে ২২ বছর বয়সী মসজিদের এক খাদেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার ফকির বাড়ির মো. ফারুকের ছেলে এবং গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে গজারিয়া বাজারের পূর্ব পাশে একটি মোক্তবের দুইতলা ভবনের ছাদে বিছানা শুকাতে উঠেন সাইফুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ছাদের পাশে থাকা বিদ্যুতের উচ্চমাত্রার সংযোগের সংস্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এতে ঝলসে যায় সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাদ থেকে নিচে নামান। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি মসজিদের খাদেম সাইফুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় সাইফুল ইসলাম নামে মসজিদের ওই খাদেমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত