অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার মনপুরা প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২০ বিকাল ০৪:২৩

remove_red_eye

১২৯২

আবদুল্লাহ জুয়েল/মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলা জেলার প্রথম ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া গ্রামের একমাত্র করোনা আক্রান্ত যুবক নুর আলম (২২) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলার মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১ দিন থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ করোনা মুক্ত ছাড়পত্র দিলে সুস্থ হওয়া যুবক বাড়ি ফিরেন। দ্বীপের একমাত্র করোনা জয়ী যুবক নুর আলম সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ফুল ও করতালি দিয়ে বিদায় জানান উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ, চিকিৎসক ডাঃ মশিউর রহমান, ডাঃ ছাব্বিরসহ ওসি সাখাওয়াত হোসেন। এদিকে করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় পরিবার ও দ্বীপে বসবাসরত দেড় লক্ষ বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মনপুরা উপজেলার ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ সাংবাদিকদের জানান, মনপুরার একমাত্র করোনা আক্রান্ত যুবকের পরপর দুইবার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে তার রির্পোট নেগেটিভ আসে। তাই তাকে  ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১০ টি বাড়ির ৪১ টি ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 উল্লেখ্য,করোনা থেকে সুস্থ হওয়া যুবক রাজধানী ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠান ফুড পান্ডায় চাকরী করতেন। গত ২১ এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ ঢাকা ফেরত নুর আলমসহ আরো তিনজনের নমুনা সংগ্রহ করে বরিশালে শেরে-বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠান। ২৩ এপ্রিল রাতে নুর আলমের করোনা পজেটিভ আসে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...