বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ১১:২৬
৩৬৭
মলয় দে : ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের ২০২৩-২৪ অর্থ বছরে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ভোলা জেলায় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে তাকে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধি গন ভোলার উন্নয়নে কাজ করবেন এমন প্রত্যাশা করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের যে কোনো কাজে প্রয়োজনে তাকে পাশে পাবেন এমন প্রত্যাশার কথাও বলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধি গন । অনুষ্ঠানে আলোচনা সভার আগে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, হামিদুর রহমান হাসিব,কামরুল ইসলাম,আরিফুর রহমান সোহাগ, আদিল হোসেন তপু,মো: তানজিরুল ইসলাম,শাখাওয়াত হোসেন সোহেল,সাব্বিরুল ইসলামসহ ভোলা সদর উপজেলা ১৩টি ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা সন্তান।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত