অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:৩৮

remove_red_eye

৩৯৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মুনতাহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার দুলা মিয়া হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু মুনতাহা ওই বাড়ির মো. কামরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, সকালে শিশু মুনতাহার মা নাছিমা বেগম ঘরের কাজ করা রাজমিস্ত্রিদের জন্য রান্না করছিলেন। এ সময় তার অগোচরে শিশু মুনতাহা বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর ঘরের কাজ করা এক রাজমিস্ত্রি শিশু মুনতাহাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর ওই রাজমিস্ত্রিসহ মুনতাহার স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন হিরণ বলেন, খবর পেয়েই আমি ওই বাড়িতে গিয়েছি। পরে বিকালে শিশু মুনতাহার জানাযার নামাজে এবং মরদেহ দাফনের সময়ও সেখানে ছিলাম।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...