বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ রাত ০৮:০২
২৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে ব্যবসায়ী,চালক, শ্রমিক সহ পাঁচজন নিখোঁজ হওয়ার তিন দিন পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিআইডবিøউটিএর ডুবুরি দল নিমজ্জিত ড্রেজারটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা দু’জন হলেন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম ও মো: সিয়াম। তবে এখনো আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এদিকে নিহতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। নিখোঁজ থাকা আরো ৩ জনের পরিবারের সদস্যরা নদীর তীরে অপেক্ষার প্রহর গুনছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে কোন এক সময় ভোলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আফসানা নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে রাতে মালবাহী কোনো লাইটার জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যেতে পারে । ওই সময় চালক সহ পাঁচজন বের হতে পারেননি। সোমবার দিনব্যাপী ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড চেষ্টা করে বিকেলের দিকে ডুবে যাওয়া ড্রেজারের সন্ধান পায়। পরে বরিশাল থেকে আসা বিআইডবিøউটিএর ডুবুরি দল চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। তবে ডুবে যাওয়া ড্রেজার টি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিখোঁজ ৩ শ্রমিক হচ্ছে আরিফুল ইসলাম (২১), হারুন অর রশিদ (৪০) ও মো: তানজিল (২১)। তাদের সকলের বাড়ি ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নে। ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি বিদ্যুৎ বড়–য়া জানান, বিআইডবিøউটিএ ও স্থানীয় ডুবুরি দল নদীর তলদেশ থেকে নিখোঁজ ৫ জনের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম নুরে আলম (৫০) ও মো: সিয়াম(২৩)। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। বাকী নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও ড্রেজারটিও উদ্ধারে চেষ্টা চলছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত