অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩


বর্ষা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট জেলেরা চরম বিপাকে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ রাত ০৮:০০

remove_red_eye

৩৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশ । এতে করে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছে জেলেরা। যার ফলে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছে তারা।  তার উপর ঋণের কিস্তির পরিশোধের চাপে দিশেহারা  জেলেরা।   তবে মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমান আরও একটু বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্খিত ইলিশের।
স্থানীয়রা জানান,দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাধু ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরণ হয় ভোলা থেকে। কিন্তু এ বছর আষাঢ় শেষ হতে চললেও  নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা নেই। প্রতিদিন মেঘনা তেঁতুলিয়ার বুকে হাজার হাজার জেলে জাল ফেলে কাঙ্খীত ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে তীরে। গুটি কয়েক যে মাছ ধরা পড়ছে তা দিয়ে ট্রলারে ইঞ্জিনের জ্বালানী তেলের দামসহ অন্যন্য খরচও ঠিক মতো ওঠে না।  তাই জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশা । নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা চরম বিপাকে রয়েছে। কি ভাবে তারা ঋণের টাকা শোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে ভোলার  ২ লাখেরও বেশি জেলে । জেলেরা জানান, ধার দেনা করে ইলিশ মাছ পাওয়ার আশায় তারা নদীতে গেলেও তাদের খরচের টাকা উঠছে না। এ অবস্থায় তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে। এ পেশা ছেড়ে দেয়ার কথাও বলেন কেউ কেউ।
সরেজমিনে,ভোলার মেঘনা নদীর ইলিশা ,তুলাতুলি মাছ ঘাটে গিয়ে দেখা যায়, আড়ৎদারদের মাছের বাক্সগুলো  খাঁ খাঁ করছে। দু’এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাকডাক। জেলার প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটের এখন এমন প্রায় একই অবস্থা। জেলেদের পাশপাশি আড়ৎদাররাও রয়েছে বিপাকে। মৎস্য আড়ৎদাররা জানান, জেলেসহ তারাও বিপাকে দিন কাটাচ্ছেন। নদীতে ইলিশের সংকট থাকায় তারাও দেনায় জড়িয়ে পড়ছেন।
এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়ে ছিলো ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টনের ও অধিক। আর এ বছর ইলিশ আহরনের লক্ষমাত্রা ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন নির্ধারন করা হয়েছে । সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজারের ও অধিক । এদিকে গুটি কয়েক ইলিশা পাওয়া গেলেও দাম মধ্যবৃত্তের নাগালের বাইরে। এক হালি এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকা দরে।
 ভোলার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে। বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এখনো কাঙ্খিত যে ¯্রােত ধারা মিষ্টি পানি এখনো আসছে না। মেঘনা নদীতে অনেক ডুবোচর থাকার কারনে ইলিশ নদীতে কম পাওয়া যাচ্ছে। তার পরও গত কয়েক দিন আমাবষ্যও জোতে ইলিশ ভালো ধরা মাছ পড়ছে। আশা করা হচ্ছে নদীতে পানির পরিমান আরও একটু বাড়লে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে ।





চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...