অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে: এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২০ রাত ১১:৩০

remove_red_eye

৭৬৪

দৌলতখান প্রতিনিধি:: ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে রয়েছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য ও চিকিৎসা পৌঁছে দিচ্ছেন। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের এক কোটি মানুষের মধ্যে ১০ টাকা কেজি ধরের চাল সরবারহ করা হচ্ছে। সোমবার (৪ মে) দৌলতখান উপজেলায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে এমপি মুকুলের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরনী কার্যক্রম শুরু কালে  তিনি এসব কথা বলেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে জণগণকে ধৈর্য ধরে ঘরে থাকার আহ্বান জানিয়ে এমপি মুকুল বলেন, দেশে একটি সংকটময় সময় অতিবাহিত হচ্ছে। এমন অবস্থায় সবাইকে ধৈর্যধারণ করে পরিস্থিতি প্রতিরোধ করতে হবে। করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। এমপি মুকুল বলেন, দ্বিতীয় দফায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিত দূরত্ব বজায় রেখে দৌলতখান উপজেলায় ১০ হাজার অসহায় পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সৈয়দপু,হাজীপুর ভবানীপুর,এই তিনটি ইউনিয়নে ১৫শ’অসহায় পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...