অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ পেল ৮০ নারী

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৩৩৩

হাসনাইন আহমেদ মুন্না : হার পাওয়ার প্রকল্পের আওতায় আজ জেলার চরফ্যাশন উপজেলার ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসাবে এসব ল্যাপটপ প্রদান করা হয়। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এস এম আল মাহমুদের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন এবং  উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লি: এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন।
আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের চারটি ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে আজ ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ফ্রিল্যান্সিং এর উপর ছয় মাস ব্যাপী প্রশিক্ষণের দুই মাস পার হবার পর তাদের এসব ল্যাপটপ প্রদান করা হলো। এর মাধ্যমে নারীরা প্রশিক্ষণের কার্যক্রম রপ্ত করার পাশাপাশি নিজেদের আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...