অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৩৮২

এইচ আর সুমন : বীর মুক্তিযোদ্ধা  ভোলা জেলা বিএনপির নেতা ওভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মোহাম্মদ মহিবুল্লাহ ও ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ অজিউল্লাহ সুমনের পিতা মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । ভোলা পৌর ৬ নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার রাঢ়ী বাড়ির নিজ বাসভবনে রবিবার ৭ জুলাই বেলা সাড়ে ১১ টায়র সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে   তার বয়স হয়েছিল (৭৫ বছর) । তিনি স্ত্রী, ৪ছেলে মেয়েও আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ উদ্দিন আহমেদের জানাজার নামাজ মিয়াজী বাড়ির মাদ্রাসার মাঠে রবিবার রাত্র ৯.৩০মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে  মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করানো হয়। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোলা পৌর স্বেচ্ছাসেবক  দলের আহবায়ক মোঃ অজিউল্লাহ সুমনের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান।


এছাড়াও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সাধারণ সম্পাদক খন্দকার আলামিন সহ-সভাপতি আলহাজ্ব মুনতাসির আলম রবিন চৌধুরী, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর  শোক  ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে  মরহুমের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন পরিবারের সকল সদস্যকে যেন মহান আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং মরহুমের রুয়ের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন মহান আল্লাহ তায়ালা যেন মরহুম ফরিদ উদ্দিন আহমেদকে জান্নাতবাসী করেন আমিন।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...