অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চোরের দিন শেষ, গৃহস্থের দিন চলে এসেছে: আমীর খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৩১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ ও নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন, আজ আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এবারের ধাক্কা সামলাতে পারবেন না। চোরের ১০ দিন শেষ, গৃহস্থের একদিন চলে এসেছে।’

শনিবার (৬ জুলাই) বিকেলে কাজীর দেউরি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গতকাল পত্রিকায় দেখলাম, রপ্তানির ১৪ বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে। বাংলাদেশের টাকায় এক লাখ ৭০ হাজার কোটি টাকা। সেটা যদি হাওয়া হয় বাংলাদেশের প্রবৃদ্ধিটা হাওয়া হয়ে যাওয়ার কথা। প্রবৃদ্ধি ৫ থেকে ৪ এর নিচে চলে আসবে। খরচ আর জমার মধ্যে যে ঘাটতি সেটা আরও বেড়ে যাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী মার্কা যে কৃত্রিম অর্থনৈতিক মডেল সৃষ্টি হয়েছে, সেটা দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচারের। মেগা প্রজেক্টের নামে লুটপাটের। আজ রিজার্ভে ডলার নেই। গ্যাস কিনতে পারছে না, তেল কিনতে পারছে না। মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ চাকরি হারাচ্ছে। এভাবে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে।’

খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে আমীর খসরু বলেন, ‌‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে, সে মামলায় জেলে পাঠানোসহ তার ওপর চালানো সব নির্যাতনে যারা জড়িত- সবার বিচার হবে। অপরাধীদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে।’

চোরের দিন শেষ, গৃহস্থের দিন চলে এসেছে: আমীর খসরু

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলে বন্দি করেছে মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। যতদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না, ততদিন দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না; এই লুটপাট অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে যে কথাগুলো বলা আছে, সে অনুযায়ী খালেদা জিয়ার শাস্তি হয় না। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ডিক্লারেশন অব হিউম্যান রাইটসে পরিষ্কারভাবে বলা আছে এই অপরাধ কোন দণ্ডনীয় অপরাধ নয়।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...