অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে জমি দখলে বাঁধা দেওয়ায় বিধবা নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ রাত ১১:১৩

remove_red_eye

৩৭৪

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুরে জমি দখলে বাধা দেওয়ায় ঘটনায় চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর  ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাদলিপুর গ্রামের আমিনুদ্দিন হাওলাদার বাড়ি এলাকার আব্দুল মান্নান গংদের সাথে জুয়েল হাওলাদার এর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে বাদলীপুর বিলে জুয়েল হাওলাদার এর ৩২ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার চেস্টা করে মান্নান হাওলাদার। এসময় জুয়েল হাওলাদার জমি দখলে বাঁধা দিলে মান্নান হাওলাদারের ছেলে সুমন, নাঈম, কাইয়ুম, হান্নান হাওলাদারের ছেলে তামিম ও মৃত শাহজাহান হাওলাদারের ছেলে শাখাওয়াত হাওলাদার মিলে জুয়েল হাওলাদার কে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটের শব্দ শুনে জুয়েল হাওলাদার কে উদ্ধার করতে আসা বিধবা মা ও দুই ভাইয়ের স্ত্রীকেও মারপিট করে আহত করে। পরে আত্মীয় স্বজনরা আহত জুয়েল হাওলাদার(৪৫), বিধবা মাতা শাহানুর বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী খাদিজা (৩০), নাহিদা বেগম (২৫)কে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ  আনোয়ারুল হক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...