বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মে ২০২০ বিকাল ০৩:৫২
১০৪০
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশে যতবড় দুর্যোগ আসুক না কেনো, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। নিজের পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে। তিনি বলেন, বিশ্বে একশ বছরেও এমন দুর্যোগ আসেনি। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও এর চিকিৎসা আবিষ্কার করতে পারেনি, তাই সবাইকে সচেতন হতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলতে হবে।
সোমবার (৪ মে) সকালে ভোলার চরফ্যাশনে মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগী বিতরণকালে তিনি এ কথা বলেন।
চরফ্যাশন ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সু-শৃঙ্খল পরিবেশে তিনি পৌর এলাকার এক হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলার ১০ হাজার এবং ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন।
এমপি জ্যাকব আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে আমি শুধু সু-সময়ে জনগণের পাশে ছিলাম না, দুর্যোগের সময়ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুঃখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু।
তিনি বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ প্রশাসনও ঝুঁকি নিয়েছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের জীবনকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে কাজ করছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত