অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৪৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বয়ঃসন্ধিকালীন নারীর সাস্থ্য সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের চরেনায়াবাদ এলাকায় ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পরশা সমাজকল্যাণ সংস্থা।

বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া। আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, ভোলা আবৃত্তি সংসদের সভাপতি সামস উল আলম মিঠু, স্থানীয় ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান, পরশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুবা ইসলাম, বিদ্যালয়’র প্রধান শিক্ষক আবুল কাশেম।

এ সময় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন নারীদের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময়ে নারীদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। মূলত ১১ থেকে ১৯ বছর বয়সে এই পরিবর্তনটা আসে।

তারা আরো বলেন, তাই এ সময় নারীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা প্রয়োজন। লজ্জা, ভয়, সংকোচ দূর করে এ সময় পরিবারকে এগিয়ে আসতে হবে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকরাসহ সাড়ে ৪’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে বয়ঃসন্ধিকালীন সামগ্রী তুলে দেন অতিথিরা। পরে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...