অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

মো: ইয়ামিন

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৪ রাত ০৮:০৮

remove_red_eye

৩৪৯

মো: ইয়ামিন : দুই মেয়েকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্না করতে যান মা বিবি খাদিজা। রান্না শেষে আর খাবার খাওয়াতে পারেননি প্রিয় সন্তানদের। খেলার ছলে উঠান থেকে বাড়ির পুকুরে নেমে লাশ হয়ে ফিরলে খাদিজার দুই মেয়ে হালিমা (৮) ও হাবিবা (৫)। বুধবার দুপুরে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেয়ে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের নয়ার চর গ্রামের মাতাব্বর বাড়িতে। এদিকে একসাথে দুই সন্তানের এমন মৃত্যুতে দিশেহারা মা। হতবাক স্বজন ও প্রতিবেশিরা। এতে শোকের ছায়া নেমে আসে পুরে গ্রামজুড়ে।
 
নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে (১টায়) দুই মেয়েকে উঠানে খেলতে দিয়ে মা বিবি খাদিজা ঘরে রান্না করছিলেন। এসময় খেলার ছলে বাড়ির পুকুরে নেমে দুই বোন একসাথে ডুবে যায়। দুপুর ২টার দিকে বাড়ির লোকজন প্রথমে পুকুরে হাবিবার লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এসময় হালিমাকে না পেয়ে পুকুরের মধ্যে খোঁজাখুজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তাৎক্ষণিক দুই বোনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহদের চাচা মো. মহিউদ্দিন জানান, পুকুর থেকে লাশ উদ্ধারের সাথে সাথেই তারা হাসপাতাল নিয়ে আসে। কিন্তু উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়। হালিমা ও হাবিবার বাবা সফি উদ্দিন মাতাব্বর ঢাকায় কাঠ মিস্ত্রীর কাজ করেন। সফিউদ্দিন - খাদিজা দম্পত্তির দুই মেয়ে ছাড়া আর কোন সন্তান নেই। এদিকে আদরের দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
 
সদর থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...