বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ১১:২০
৭৯৬
মলয় দে : ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রাসেল'স ভাইপার সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধীনে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট,বন অধিদপ্তর প প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম.হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ বিষধর সাপ শুধু রাসেল'স ভাইপার নয়। এছাড়াও আরো বিষাক্ত সাপ এদেশে রয়েছে। বর্তমানে রাসেল'স ভাইপার নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যপক আতঙ্ক বিরাজ করছে।এ সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,বাংলাদেশের ২৭ জেলায় রাসেল'স ভাইপার দেখা গেছে। রাসেল'স ভাইপার এর আতংকে বিভিন্ন প্রজাতির সাপ মারা হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই রাসেল'স ভাইপার এর কামড় থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রæত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন একই সাথে বন্যপ্রানী পাচার রোধ,সংরক্ষণ আইন নিয়েও আলোচনা করেন তিনি।
ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের,ভোলা সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রাম এর প্রোগ্রাম লিড ড. সামিয়া সাইফ প্রমূখ।
এদিকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশন ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন লিটন,এন টিভি প্রতিনিধি আফজাল হোসেন, ৭১ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমূখ। সময় আরো উপস্থিত ছিলেন,প্রোগ্রাম কোঅরডিনেটর ড. নাসির উদ্দিন, বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক,নার্গিস সুলতানা।
অন্যদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগান্তর ও গাজী টিভি প্রতিনিধি হেলাল উদ্দিন, সাংবাদিক মনির সাজল,মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন,যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ,নাগরিক টিভি প্রতিনিধি মলয় দে প্রমূখ।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত