অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মেঘনা নদীর ভাঙ্গন রোধে ৬'শ ৮৯ কোটি টাকার কাজ শুরু হচ্ছে

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ০৯:১৫

remove_red_eye

৩৪৫

হাসনাইন আহমেদ মুন্না :  জেলার উপজেলা সদরের মেঘনা নদীর ভাঙ্গন রোধে ৬’শ ৮৯ কোটি টাকার কাজ শুরু হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে ’মেঘনা নদীর ভাঙ্গন রোধে ভোলা সদর উপজেলা সংরক্ষণ প্রকল্পে’র আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীর সংরক্ষণ করা হবে। এর মধ্যে সিসি ব্লক ও জিও ব্যাগের মাধ্যমে নদী তীর সংরক্ষণ হবে ৭ কিলোমিটার এলাকা ও বন্য নিয়ন্ত্রণ বাঁধ  সাড়ে ৫ কিলোমিটার। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে তিন হাজার তিনশ কোটি টাকার সম্পদ মেঘনার  ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, এই প্রকল্পে সাড়ে ৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের মধ্যে  পূর্ব ইলিশা, ধনিয়া ও কাচিয়া ইউনিয়নের  এলাকা রয়েছে। এছাড়া রাজাপুর, পূর্ব ইলিশা ও ধনিয়া ইউনিয়নের ৭ কিলোমিটার এলাকা মেঘনা নদীর তীর সংরক্ষণ করা হবে। বর্তমানে এর টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।  মোট ২৬ টি প্যাকেজের মাধ্যমে ২০২৭ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

হাসানুজ্জামান আরো জানান, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজাপুর ইউনিয়ন, পূর্ব ইলিশা, ধনিয়া ও কাচিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। একই সাথে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ  সংস্কারের মাধ্যমে বন্যার ঝুঁকি আর থাকবে না এই এসব এলাকাগুলোতে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, ভোলার অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেক মানুষই সর্বস্বান্ত হয়েছে। তাই সরকার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে ৬’শ ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে আমাদের সদর উপজেলা অনেকটাই নদী ভাঙ্গন মুক্ত হবে। সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...