অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রাসেল'স ভাইপার সম্পর্কে সচেতনতা ও বন্যপ্রানী অপ্ররাধ নিয়ন্ত্রণ সংরক্ষণ বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

৪১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাপ সম্পর্কে অবগত হয়ে রাসেল'স ভাইপারের বিস্তারিত জানাসহ সচেতনতা ও বন্যপ্রানী অপ্ররাধ নিয়ন্ত্রণ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 আজ রবিবার ভোলা শহরের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রাম ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.মোঃ জহিরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী ।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের ২৭ জেলায় রাসেল'স ভাইপার দেখা গেছে। রাসেল'স ভাইপার এর আতংকে বিভিন্ন প্রজাতির সাপ মারা হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই রাসেল'স ভাইপার এর কামড় থেকে রক্ষা পেতে সকলকে সচেতন  হওয়ার পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এক ই সাথে  কর্মশালায় বন্যপ্রানী পাচার রোধ,সংরক্ষণ,  আইন নিয়ে আলোচনা করা হয়।
এ সময়  তথ্য ও চিত্র তুলে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রামের প্রোগ্রাম কোঅরডিনেটর ড. নাসির উদ্দিন, প্রোগ্রাম লিড ড. সামিয়া সামি, বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক,নার্গিস সুলতানা প্রমুখ। এ  কর্মশালায় বন্যপ্রাণী নিয়ে কাজ করে ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার এনিম্যাল লাভার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের  সদস্যরা অংশগ্রহণ করেন।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...