বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫
৪৬৭
শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের নির্বাচন কমিশন স্থানীয় সংবাদমাধ্যম গুলোকে এই খবর জানিয়েছে।
২ কোটি ৫০ লাখের বেশি ভোট গণনার পর দেখা গেছে, সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখের বেশি ভোট।
দেশটিত নির্বাচনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান তবে, ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে, সেদিনই দুই সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে আবারো ভোটের লড়াই হবে।
জালিলি এবং পেজেশকিয়ান ছাড়া অপর দুই প্রার্থী হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মোস্তফা পুরমোহাম্মদি। তারা দুজনই কট্টরপন্থী।
১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হলে গত শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ খালি হওয়ার ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত