অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় গোডাউন থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

২৮২

               চার ব্যবসায়ীর জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি গোডাউন থেকে  ৩০ হাজার ৮৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮টি অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ ৯৯ হাজার ৭৫০টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের চকবাজার ও কাঁচা বাজার এলাকার অভিযান চালিয়ে চারটি গোডাউন থেকে এ জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই চার গোডাউন মালিকের কাছ থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করি হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় চকবাজার সুটাপট্টি ও কাঁচা বাজার এলাকার চারটি গোডাউনে তল্লাশী করে প্রায় ৩০ হাজার ৮৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮টি অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ৯৯ হাজার ৭৫০ টাকা। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ওই চার ব্যবসায়ীর ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেন তাদের।  এছাড়া জব্দকৃত জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হবে বলেও জানান কোস্টগার্ড সূত্র ।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...