অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে স্কুলছাত্রীর আত্নহত্যা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২০ রাত ১১:২৯

remove_red_eye

১১৫৩

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার লালমোহনে পরিবারের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে মোসা. মিতু আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২ মে) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাতাইন্নাগো বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মিতু ওই বাড়ির আব্দুর রশিদের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।