লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫
৩৪১
লালমোহন প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এরপর তার নেতৃত্বে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওনসহ দলীয় নেতাকর্মীরা।
এরপর লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের কাছে একটি আদর্শ ও অনুভূতির নাম। দেশে অসাম্প্রদায়িক, মানবিক ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে।
এ সময় লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল হক তুহিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত