দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪২
৫৫১
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে জমিজমি সংক্রান্ত বিষয়ে প্রথমে কথা কাটাকাটি পরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে ২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্যা গ্রামের সুবেদার বাড়িতে। আহতদের দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল পাঁচটার দিকে। রবিবার রক্তাক্ত ফুলা জখম হাসপাতালে ভর্তি আহত আবদুর রহিম জানান, দক্ষিণ সৈয়দপুর বড়ধলী গ্রামের বসত বাড়ি নদীতে ভেঙে যাওয়ার পর থেকে তারা ওয়ারিশ সূত্রে দিদারউল্যা গ্রামের ওই বাড়িতে বসবাস করে। বাড়ির লোকজন ওয়ারিশ সূত্রের জমাজমি নিয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেয় করে কথাবার্তা ও গালিগালাজ করে আসছে। শুক্রবার তাদের সাথে ফের ওই ধরণের কথাবার্তা ও গালিগালাজ শুরু করলে তাদের সাথে কথা বার্তার উত্তর দেয়ার এক পর্যায় একই বাড়ির প্রতিপক্ষ হানিফ মেস্তরি ও তার দুই ছেলে হেল্লাল ও নাইম তাদের উপর হামলা করে। এসময় আবদুর রহিম কে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। হামলার সময় তার বৃদ্ধ বাবা রফিকুল ইসলাম ও আহত হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত আবদুর রহিম জানিয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত