অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২০ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

১২৮৩

দৌলতখান প্রতিনিধি:: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে রিপন (২৫) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০২ মে) বেলা ১১টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের গজনবী ব্যাপারীর বাড়িতে এঘটনা ঘটে। আহত কলেজ ছাত্র রিপন (২৫) বর্তমানে ভোলা সদর হাসপাতালের ৩৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। কলেজ ছাত্রকে মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রিপন ওই ওয়ার্ডের গজনবী ব্যাপারীর ছেলে এবং বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের ছাত্র।

হাসপাতালে রিপনের মা অহিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী বাড়ির মফিজল (৮০)  গংদের সাথে আমার ভোগ দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার গ্রাম্যভাবে শালিস বৈঠক হয়। ঘটনার দিন শনিবার বেলা ১১ টায় আমার ভোগ দখলীয় জমিতে মফিজল গংরা জোরপূর্বক-ভাবে গাছের ডাল দিয়ে বাড়ীর রাস্তা বন্ধ করে দেয়। এতে আমার বড় ছেলে রিপর ও মেঝো ছেলে আব্দুর রহমান বাঁধা দেয়। এতে  মফিজল ,  শাহাবুউদ্দিন, আলমগীর ,মোস্তফা ও ইয়াসিন ক্ষিপ্ত হয়ে আমার ছেলে রিপনকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়দের সহায়তায় রিপনকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তী করলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রæত ভোলা সদর হাসপাতালে রেফার করে।বর্তমানে রিপন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রিপন অতান্ত নম্র ও ভদ্র ছেলে। তাকে মারধর করার বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এর  সঠিক বিচার দাবী করছি আমরা।

অন্যদিকে অভিযুক্ত মফিজল জানান,  গজনবী গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমার শালক আলমগীর জমিতে গাছের ডাল দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে আলমগীরের সাথে রিপনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা একপার্যায়ে আলমগীর ও রিপনের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এঘটনায় অহিদা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...