অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় একই দিনে বিষধর দুই রাসেল ভাইপার উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

১২৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ও দৌলতখান থেকে একই দিনে দুইটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। আতংকিত এলাকাবাসী সাপ দুটিকেই পিটিয়ে মেরে ফেলে। মঙ্গলবার সকালে ইলিশা ও রাতে দৌলতখানে সাপ দুটি পাওয়া  যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশের জালের সাথে পেচানো অবস্থায় একটি রাসেল ভাইপার পাওয়া যায়। এসময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটিচাপা দেয়। এদিকে  মঙ্গলবার রাতে দৌলতখান  উপজেলার ভবানীপুর ইউনিয়নের  ১ ওয়ার্ডের জালু মাঝির বসত ঘর থেকে আরও একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়।  জালু মাঝি জানায়, তার বসতঘরে  খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। উপস্থিত লোক জন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
এর আগে গত ১৮ ডিসেম্বর, ২০২১সালে  দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে  বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল। যা বন বিভাগকের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী  তজুমদ্দির উপজেলার শশিগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...