অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ভোলার লালমোহনে যুবক আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২০ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

১০১৩

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার লালমোহনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাকে উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় আবুল কাশেম নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। যার নম্বর ০২ (০২-০৫-২০২০ ইং)।
 

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, এলাকার আল আমিন নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকায় অভিযান চালায়। এসময় ওই যুবককে তার বাড়ি থেকে আট করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।   ওই মামলায় তাকে আদালতে পাঠানো হলে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।