অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৪ রাত ০৯:৩৯

remove_red_eye

৩৬৩

এইচ আর সুমন : রক্ত হলো আল্লাহ দান, রক্ত দিয়ে বাঁচাও প্রাণ এই প্রতিপাদ্য  বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করছে সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০টা ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ব্যানারে এই সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় সংগঠনের আহŸায়ক শিক্ষক, জনপ্রতিনিধি ইয়ারুল আলম হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইয়ামিন হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, মীর রনি, লুকু চৌধুরী, জাকির হোসেন মনির,যুগ্ম আহŸায়ক রাকিবুল হাসান, সাংবাদিক এইচ আর সুমন, মোঃ সোহেল রানাসহ মানব কল্যাণ যুব সংঘের সদস্যরা।
উল্লেখ, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...