অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

১৫ বছর পর একঘরে ঠাঁই হলো রুস্তম-মর্জিনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৩৮৩

             কাল ভোলায় হাজার ২৩৪ জন ভূমিহীন পরিবারের মাঝে              প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হবে

জুয়েল সাহা :  দীর্ঘ ১৫ বছর পর একঘরে একসঙ্গে থাকার সুযোগ হলো বৃদ্ধ দম্পতি রুস্তম আলী মর্জিনা বেগমের। নদীভাঙনে বসতঘর জমি-জমা হারিয়ে অসহায় হয়ে এই দম্পতির আশ্রয় হয়েছিল আলাদাভাবে দুই মেয়ের সংসারে। দীর্ঘ ১৫ বছর ধরে ঈদ কোনো অনুষ্ঠান ছাড়া একে অপরের সঙ্গে দেখাও হয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে অপেক্ষা শেষ হলো তাদের। এখন থেকে তারা থাকবেন একসঙ্গে একই ঘরে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলী তার স্ত্রী মর্জিনা বেগম বলেন, এক সময় তাদের বসতঘর, জমি-জমা সবই ছিল। তারা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিম উদ্দিনে বসবাস করতেন। পাঁচ মেয়ে নিয়ে তাদের ছিল সুখের সংসার। কিন্তু হঠাৎ নদীভাঙনের কারণে একে একে মেঘনার গর্ভে বিলীন হতে থাকে বসতঘর, বাগান, ফসলি জমি। এরপর কিছু দূরে গিয়ে জমি কিনে বসতঘর নির্মাণ করে কোনো রকমে মেয়েদের বিয়ে দেন। কিন্তু তার কিছুদিন পর বসতঘরটিও নদীরগর্ভে বিলীন হয়ে যায়।

এরপর রুস্তম মর্জিনা দম্পতির স্থান হয় মেয়েদের সংসারে। রুস্তম আলী থাকেন তৃতীয় মেয়ে জেসমিনের কাছে তার স্ত্রীর আশ্রয় হয় চতুর্থ মেয়ে রিনার কাছে। এভাবেই কেটে যায় ১৫ বছর। এই দীর্ঘ ১৫ বছর একে অপরের সঙ্গে দেখা হতো ঈদ কোনো অনুষ্ঠানে।

১৫ বছর পর একঘরে ঠাঁই হলো রুস্তম-মর্জিনার

তারা বলেন, প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে অবশেষে ১৫ বছর পর শেষ বয়সে একসঙ্গে থাকতে পারবো। টবগী দালালপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকার সুযোগ হয়েছে তাদের। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। যতদিন বাঁচবেন ততোদিনই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বলে জানান তারা।

একই আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া মফিজুল ইসলাম খাদিজা বেগম দম্পতি জানান, নদীভাঙনে বাপ-দাদার বসতঘর জমি হারিয়ে দীর্ঘদিন ধরে টবগী এলাকার বেড়িবাঁধে টং ঘর তুলে বসবাস করছেন। রোদ, বৃষ্টি ঝড়ের সঙ্গে যুদ্ধ করে চলতো তাদের সংসার। এবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থেকে সুখে-শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখছেন তারা।

১৫ বছর পর একঘরে ঠাঁই হলো রুস্তম-মর্জিনার

তাদের মতো বোরহানউদ্দিন উপজেলার টবগী দালালপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন ১৭৪ জন অসহায় ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি তারা। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পে গবাদি পশুসহ বিকল্প আয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ওইসব পরিবারগুলো।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলা জেলায় হাজার ৩৫৬ জন মিহীন পরিবারের তালিকা আমরা তৈরি করেছি। পর্যন্ত হাজার ৪৪৯টি ঘর মিহীনদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও ১১ জুন মঙ্গলবার আরও হাজার ২৩৪ জন মিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হবে। ওইদিন ভোলার বোরহানউদ্দিন, চরফ্যাশন মনপুরা উপজেলাকে প্রধানমন্ত্রী মিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এরআগে গত বছর ভোলা সদর উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...