অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

যে কোন দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় : এমপি জ্যাকব

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৪৫০

         মনপুরায় ঘুর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ

মনপুরা প্রতিনিধি : শেখ হাসিনার নেতৃত্বে সরকার দুর্যোগে আগাম প্রস্তুতি গ্রহন করায় ঘূর্ণীঝড়ে রিমেলের অসংখ্য প্রাণহানি ও বেশি ক্ষয়-ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে বলে দাবী করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি আরও বলেন যে কোন দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়।  
 
সোমবার দুপুর সাড়ে ১২টায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ঘুর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করার পাশাপাশি উপজেলা পরিষদ মাঠে ঘূর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন এমপি জ্যাকব।

পরে দুপুর ২ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন এমপি জ্যাকব।

মতবিনিময় এমপি জ্যাকব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রæত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শিতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুন্ন ও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে তিনি নিপীড়িত  মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, চরফ্যাশন-মনপুরা ব্যাপক উন্নয়ন করেছি। মনপুরার সবচেয়ে মনুষের প্রানের দাবী মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। সেই বৃহত প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। টেন্ডার ও  হয়েছে।  কাজও শুরু হয়েছে।  মনপুরার মানুষের আরেকটি দাবী হলো বিদ্যুৎ। সেই দাবীও পূরণ করা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, আঃ লতিফ ভুইয়া প্রমুখ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...