অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলা-চরফ্যাসন বাবুর হাট লঞ্চঘাট সড়ক প্রস্থকরনে ১ হাজার কোটি টাকা বরাদ্ধ: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৯ রাত ১০:১০

remove_red_eye

১০২৭

 

হাসিব রহমান/এম আবু সিদ্দিক/আমিনুল ইসলাম,চরফ্যাসন থেকে \ আওয়ামীলীগের সাধারন সম্পাদক , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,অপরাধ করলে অপকর্ম কললে আওয়ামী লীগ তার ঘরের লোককেও ছাড় দেয় না। শেখ হাসিনা সেটা প্রমান করেছেন। ভোলার ঘটনা বিএনপিকে শেখ হাসিনা সুয়োগ দেয়নি। বিএনপি ভোলার ঘটনায় ষড়যন্ত্র করে পানি ঘোলা করতে চেস্টা করেছে কিন্তু পারেনি। শেখ হাসিনা ঘোষনা দিয়েছে ,যারাই ভোলার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগের লোক হলেও ক্ষমা করা হবে না। অপরাধীরা পার পেয়ে যেতে পারে না। তিনি আরো বলেন, শুদ্ধি অভিযানে নিজের ঘরের আপন লোক তিনি ছাড় দেন নি। তিনি লোক দেখানো শুদ্ধি অভিযান করছেন না। তিনি মানুষের মনের ভাষা চোখের ভাষা বুঝেন। সভায় সেতু মন্ত্রী ভোলা-চরফ্যাসন বাবুর হাট লঞ্চঘাট পর্যন্ত ২৪ ফুট সড়ক প্রস্থকরন কাজের জন্য ১ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষনা করেন।
বুধবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলায় ৪০ কোটি টাকা ব্যয়ে চরফ্যাসন- বেতুয়া লঞ্চঘাট সড়ক উদ্বোধন শেষে ঈদগাহ মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিকে সুধি সমাবেশে যোগে দিতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলীয় বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে থাকে। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ আমেজ বিরাজ করে। সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কে স্বাগত জানিয়ে চরফ্যাসন বাজারে প্রায় অর্ধশত তোড়ন নির্মান করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সেতু মন্ত্রী আরো বলেন, তিনি বাংলার মানুষের চোখের ভাষা মনের ভাষা বুঝতে পারেন। তাই মানুষ যাদের কার্যকলাপে অসুন্তুষ্ট,নিরবে মানুষের মধ্যে ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। তিনি বলেন,যে খানেই চাঁদাবাজ সে খানেই শেখ হাসিনার এ্যাকশন। যে খানেই টেন্ডারবাজ সেখানেই এ্যাকশন। যে খানেই মাদক ব্যবসায়ী সেখানেই শেখ হাসিনার এ্যাকশন। যেখানে দুর্নীতি সেখানেই শেখ হাসিনার এ্যাকশন। যেখানে সন্ত্রাস সেখানেই শেখ হাসিনার এ্যাকশন। কাউকে তিনি ছাড় দিবেন না।
মন্ত্রী আরো বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। এই বাংলাদেশ ন্যাশনাল পাটি নয়। এই পাটি বাংলাদেশ নালিশ পাটি। তারা আন্দলনে ব্যর্থ,নির্বাচনে ব্যার্থ। যারা আন্দলনে পরাজিত, এই দেশের ইতিহাস বলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারেনা। এদেশে আন্দলনে বিজয়ীরাই নির্বাচনে বিজয়ী হয়। তারা আন্দলনে ব্যর্থ হয়ে ইস্যু খুঁেজ বেড়ায়। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করেও ব্যর্থ হয়। বুয়েটের আবরার হত্যাকান্ডর উপর ভর করে কিন্তু সেখানেও শেখ হাসিনা ইস্যু খুঁেজ নিতে দেননি। সঙ্গে সঙ্গে যারা আমাদের দলের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেননি। নুসরাত হত্যা মামলায় আওয়ামীলীগের উপজেলা সভাপতিও ফাঁসির আদেশে দন্ডে দন্ডিত হয়েছে। আপরাধ করলে আওয়ামী লীগ তার ঘরের লোককেও ছাড় দেয় না।
সেতুমন্ত্রী বলেন, আমাদের প্রচুর উন্নয়ন হয়েছে। এখন দরকার জনগণের সাথে ভালো আচরণ। ১০টা উন্নয়ন কাজে কোন সফল আসবেনা যদি একটা খারাপ আচরণ কারো সাথে হয়। খারাপ ব্যবহার উন্নয়নকে ¤øান করে দেয়। দল ভারী করার জন্য খারাপ সুবাধাবাদী লোকদের দলে না ভেড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, খারাপ ও সুবিধাবাধী লোক সুসময়ের বসন্তের কোকিল। সময় চলে গেলে কোকিলরাও পালিয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবেনা। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুনিল কুমার সাহা,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,উপজেলা চেয়ারম্যান জয়নার আবেদিন আকন,পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাসন আওয়ামী লীগের সভাপতি নুরু ইসলাম ভিপি, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন আকন । অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র ।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...